কৈশোর কর্মসূচি কিশোর-কিশোরীদের মানবিক, দক্ষ এবং দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করছে এসএসএস ও পিকেএসএফ

কৈশোর কর্মসূচি কিশোর-কিশোরীদের মানবিক, দক্ষ এবং সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলায় এসএসএস ও পিকেএসএফ বাস্তবায়ন করে আসছে।
এর প্রধান ভূমিকা হলো কিশোর-কিশোরী ক্লাব গঠন, জীবন দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। কর্মসূচিটি সামাজিক অবক্ষয় রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করে, যা তাদের ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কৈশোর কর্মসূচি মাঠপর্যায় কার্যক্রম পরিদর্শন করেন-
জনাব মো: জানে আলম, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার, পিকেএসএফ।
জনাব শারমিন মৃধা, সহকারী ম্যানেজার(কার্যক্রম), পিকেএসএফ।
জনাব মো: জাহাঙ্গীর হোসেন খান, ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি, এসএসএস।
জনাব মো: আমিনুল ইসলাম, উপজেলা কর্মকর্তা, কৈশোর কর্মসূচি, এসএসএস।
কৈশোর কর্মসূচি সমাজের এক গুরুত্বপূর্ণ অংশের (কিশোর-কিশোরী) জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। এই কর্মসূচির মাধ্যমে তারা শুধু নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং সমাজের প্রতিও দায়িত্বশীল হয়ে ওঠে। ফলে, একটি সুস্থ, প্রগতিশীল ও সচেতন সমাজ গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।



Leave a Reply